যুক্তরাষ্ট্র একচেটিয়া ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা বিবিসি
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৫: ৩২ শেয়ার করুন ফলো করুন যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা হয়েছেপ্রতীকী ছবি: রয়টার্স স্মার্টফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা ও বাজার থেকে প্রতিযোগীদের হটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে। এ অভিযোগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, অ্যাপল তার আইকনিক পণ্য আইফোন দিয়ে বেআইনিভাবে বাজারে প্রতিযোগিতা সীমিত করে রেখেছে। সেই সঙ্গে ভোক্তাদের সামনে সুযোগ সীমিত করেছে। আইফোনে নিজেদের তৈরি অ্যাপ একচ্ছত্রভাবে ব্যবহারের অভিযোগ করা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। অন্য প্রতিষ্ঠানের তৈরি একই ধরণের অ্যাপের বাজার ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও বলা হয়েছে।